ভাড়া বাড়িতে স্থাপিত শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও হবে না: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২০, ২০:১৬ আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২১:০৯

ডা. দীপু মনি যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমি নেই, সে ধরনের প্রতিষ্ঠানকে ভবিষ্যতে আর এমপিও দেওয়া হবে না। ইতোমধ্যে ভাড়া বাড়িতে স্থাপিত যেসব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও প্রদান করা হয়েছে, তাদের আগামী পাঁচ বছরের মধ্যে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে। মঙ্গলবার (৪ জুলাই) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ‘এমপিও সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘কোনও ট্রাস্ট বা সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান ট্রাস্ট বা সংস্থার সদস্যদের মতামতের ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে। এরকম যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে এমপিওভুক্ত হয়েছে, ট্রাস্ট যদি না চায়, তাহলে সেসব প্রতিষ্ঠানের এমপিও বাতিল করা হবে। এসব প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা চাইলে অন্য এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, অথবা আগের প্রতিষ্ঠানে থেকে যেতে পারবেন। এছাড়া ভবিষ্যতে ট্রাস্টের কোনও প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন করতে হলে আগে ট্রাস্টের অনুমোদন নিতে হবে। ’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এই ভার্চুয়াল সভায় আরও যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
এভাবে একটি দেশ চলতে পারে না: নাহিদ ইসলাম
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
ছাত্রদলের মিছিলে কিশোর ‘গ্যাং লিডার রতন’, ছবি ভাইরাল
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?