কর্মহীন সংস্কৃতিসেবীদের সহায়তা অব্যাহত থাকবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২০, ২২:০৬আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:০৮




সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ সারাদেশের প্রায় ৯ হাজার ৬০০ জন কর্মহীন সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, করোনার কারণে কর্মহীন সংস্কৃতিসেবীদের সরকারি সহায়তা দেওয়া অব্যাহত থাকবে। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে দেশের প্রায় ৯ হাজার ৬০০ জন কর্মহীন সংস্কৃতিসেবীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আরও প্রায় সাত হাজার কর্মহীন সংস্কৃতিসেবীদের আর্থিক সহায়তার আবেদন জমা রয়েছে। অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এসব সংস্কৃতিসেবীদেরও সহায়তা দেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় আয়োজিত কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে কর্মহীন সংস্কৃতিসেবীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণের অংশ হিসাবে ৯৯ জন কর্মহীন যন্ত্রসংগীতশিল্পীর মধ্যে সহায়তার অর্থ বিতরণ করা হয়।

তিনি বলেন, যথাসম্ভব স্বচ্ছতার সঙ্গে কর্মহীন সংস্কৃতিসেবীদের তালিকা প্রণয়ন ও তাদের অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে হয়তো অসাবধানতাবশত কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। এ বিষয়ে ভবিষ্যতে আরও সতর্কতা অবলম্বন করা হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফীন, বাংলাদেশ মিউজিশিয়াান্স ফাউন্ডেশনের সভাপতি গাজী আবদুল হাকিম, মন্ত্রণালয়ের যুগ্মসচিব অসীম কুমার দে উপস্থিত ছিলেন।

 

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী