পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর করোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২০, ১৮:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৯:৩৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর করোনা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯-এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা পরীক্ষা করা হয়। বুধবার দুপুরে তার ফলাফল পজিটিভ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হবেন।

সংশ্লিষ্টরা জানান, এখন তিনি সিএমএইচে পৌঁছেছেন। ভর্তির প্রক্রিয়া চলছে। মন্ত্রীর শারীরিক অবস্থা এখনও ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন।

/এসএনএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের