বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য দিয়ে ডিএনসিসির বিভিন্ন এলাকায় ডিসপ্লে বোর্ড স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২০, ২২:৪১আপডেট : ১৫ আগস্ট ২০২০, ২২:৪৪

বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য দিয়ে ডিএনসিসির বিভিন্ন এলাকায় ডিসপ্লে বোর্ড স্থাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ছবি, বক্তব্য, আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন স্থানে ডিসপ্লে বোর্ড, ব্যানার ও কাট আউট স্থাপন করা হয়েছে।

বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য দিয়ে ডিএনসিসির বিভিন্ন এলাকায় ডিসপ্লে বোর্ড স্থাপন

কাওরান বাজার সার্ক ফোয়ারা, খামারবাড়ি মুজিব চত্বর, সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম কোণা, টেকনিক্যাল মোড়, মিরপুর সনি সিনেমা হল চত্বর, ইসিবি চত্বর, তেজগাঁও সাতরাস্তা মোড়, মহাখালি রেল ক্রসিং, নতুন বাজার, উত্তরা জসিমউদ্দিন, রবীন্দ্র সরণির মোড়, এবং কাবাব ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের ডিসপ্লে বোর্ড, ব্যানার ও কাট আউট স্থাপন করা হয়।

বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য দিয়ে ডিএনসিসির বিভিন্ন এলাকায় ডিসপ্লে বোর্ড স্থাপন

বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরে শোক দিবসের এসব ডিসপ্লে বোর্ড, কাট আউট ও ব্যানারে বঙ্গবন্ধুর বিভিন্ন সময়ের ছবির পাশাপাশি তার বাণী ও বক্তব্যকে উপস্থাপন করা হয়েছে। সেইসঙ্গে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের নামকরণসহ বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয়েছে।

বঙ্গবন্ধুর ছবি ও বক্তব্য দিয়ে ডিএনসিসির বিভিন্ন এলাকায় ডিসপ্লে বোর্ড স্থাপন

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, 'এসব ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নগরবাসী জাতির পিতার বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বক্তব্য সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস আগে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেই এ প্রয়াস।

/এসএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী