সব জেলায় করোনা পরীক্ষাগার হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৭:০৬ আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৭:১৬

করোনা পরীক্ষার জন্য স্যাম্পল সংগ্রহ দেশের সব জেলায় করোনা টেস্টের ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘করোনা পরীক্ষার জন্য বর্তমানে দেশে যে পরীক্ষাগারগুলো রয়েছে, আপাতত সেখানেই কাজ হবে। তবে সামনে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে নতুন কিছু পরীক্ষাগার হওয়ার কথা। সেসব পরীক্ষাগারের যন্ত্রপাতি পেয়ে গেলে আরও কিছু পরীক্ষাগার স্থাপন করা হবে। তাতে করে প্রত্যেকটি জেলায় একটি করে পরীক্ষাগার হয়। আমাদের সে পরিকল্পনা আছে এবং যন্ত্রপাতি অর্ডার দেওয়া হয়েছে সে পরিকল্পনামাফিক।’

আজ বুধবার ( ১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে র‌্যাপিড টেস্ট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘এ বিষয়ে আলোচনা চলছে, আমরা একে পজিটিভলি দেখছি। এ সিদ্ধান্তটিও শিগগিরই পাওয়া যাবে।’ তবে কোন ধরনের টেস্ট, অর্থাৎ অ্যান্টিজেন নাকি অ্যান্টিবডি টেস্ট করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য ভালো হবে সেদিকেই আমরা যাবো এবং অনুমোদন দেবো।’ করোনা পরীক্ষা

দেশে ভ্যাকসিন আনা প্রসঙ্গে চীন, রাশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যসহ সব দেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভ্যাকসিনের গুণগত মান, সহজলভ্যতা, কার্যকারিতা বিচার বিশ্লেষণ করা হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।

কোভিড ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৭০ ভাগ শয্যা খালি পড়ে থাকছে মন্তব্য করে তিনি বলেন, ‘এতে করে সেখানে বহুসংখ্যক চিকিৎসক, নার্স কর্মহীন বসে থাকছেন। কাজেই যে সব হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা একেবারেই কম সেগুলোকে নন-কোভিড হাসপাতালে পরিণত করতে সরকার কাজ করছে। এতে নন-কোভিড রোগীরা আরও বেশি উপকৃত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আরও পড়ুন- 

করোনা পরীক্ষার ফি কমছে

‘জনগণের দিকে তাকিয়ে ফি কমানো হলো’

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
ফিরলো সেই জার্মানি, নেদারল্যান্ডসকে দিলো ৫ গোল
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী