এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৫

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ছবি: ফোকাস বাংলা) পেঁয়াজের ওপর আরোপিত ৫ শতাংশ শুল্ক ২০২১ সাল পর্যন্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত পেঁয়াজের মূল্য নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

এসময় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত সরকারের পেঁয়াজ রফতানি না করার সিদ্ধান্তের সুযোগ নিয়েছে দেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। বছরে দেশে পেঁয়াজের মজুত  রয়েছে ছয় লাখ টন। তবে এ মুহূর্তে পেঁয়াজের কোথাও কোনও সংকট নাই।’ সাধারণ ক্রেতাদের পেঁয়াজ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পেঁযাজ

বাণিজ্যমন্ত্রী জানান, শিগগিরই ভারতের বিকল্প অন্য কোনও দেশ যেমন- মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করা হবে। সে উদ্যোগ নেওয়া হয়েছে। তাই এ মুহূর্তে পেঁয়াজ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে বলেও দেশবাসীকে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

আরও পড়ুন- 

পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে সরকারের ৯ উদ্যোগ 

পেঁয়াজ আসার খবরে দাম কমেছে কেজিতে ১০-২০ টাকা

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
বিচার চাই না জবাব চাই, আমার ছেলে কী অন্যায় করেছে: অপ্রতিমের মা
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা বিল সই ট্রাম্পের
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
ঢাবি শিক্ষার্থীদের অংশগ্রহণে খোঁজা হবে মশার প্রজননস্থল
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ওমান থেকে নিয়ে এলেন আধা কেজি স্বর্ণ, বিমানবন্দরে যেভাবে ধরা
ফের চাঙা স্বর্ণের বাজার
ফের চাঙা স্বর্ণের বাজার