২৪ ঘণ্টায় করোনায় সব মৃত্যু হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪১

করোনাভাইরাস দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। তারা সবাই হাসপাতালে মরা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৫ জন পুরুষ জন ও ৭ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৮২৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৬০ ঊর্ধ্ব ১৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন এবং ১১-২০ বছরের মধ্যে একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, খুলনা বিভাগে ২ জন, বরিশালে একজন, রংপুরে একজন, ময়মনসিংহে ৪ জন  এবং সিলেটে একজন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩২ জনই। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মারা গেছেন ৪ হাজার ৯১৩ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৪০৪ জন, চট্টগ্রামে একহাজার ২২ জন, রাজশাহীতে ৩২৯ জন, খুলনায় ৪১৫ জন, বরিশালে ১৮৪ জন, সিলেটে ২২১ জন, রংপুরে ২৩১ জন এবং ময়মনসিংহে ১০৭ জন মারা গেছেন।

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম