ইলিশের উৎপাদন বাড়াতে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৫

ইলিশের উৎপাদন বাড়াতে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প ইলিশের উৎপাদন বাড়াতে ২৪৬ কোটি ২৮ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে।
জানা গেছে, প্রকল্পের আওতায় মা ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং অভয়াশ্রম ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানো, ৩০ হাজার জেলে পরিবারের জন্য বিকল্প কর্মসংস্থান, ১০ হাজার বৈধ জাল বিতরণ এবং মা ইলিশ ও জাটকা সংরক্ষণে সচেতনতা সৃষ্টি করা হবে। দেশে মোট মাছ উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ ১১ শতাংশ এবং জিডিপিতে ইলিশের অবদান ১ শতাংশ।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দেশের মোট ৬টি বিভাগের ২৯টি জেলার ১৩৪টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করবে মৎস্য অধিদফতর।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১৮ হাজার জেলেকে প্রশিক্ষণ দেওয়া হবে। ১৯টি রি-ইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) বোট ক্রয় করা হবে। জাটকা সংরক্ষণে ১৩ হাজার ৪০০টি অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত ২২ দিনে ৩২১৬টি অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মা ইলিশ সংরক্ষণে ১ হাজার ২৭৮টি সম্মিলিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ইলিশ অভয়াশ্রম সংলগ্ন ১৫৪টি ইউনিয়নের জেলেদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য ১ হাজার ২৩২টি সভার আয়োজন করা হবে এবং মা ইলিশ ও জাটকা সংরক্ষণে ১৩৪টি উপজেলায় ১০৭২টি জনসচেতনতা সভা ও ৬০টি কর্মশালা আয়োজন করা হবে।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী