কুকুর নিধন করলে ইঁদুর ও প্লেগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:২২

বাপা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেওয়ারিশ কুকুর নিধন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বলা হয়, রাস্তার কুকুর মেরে ফেললে ইঁদুর ও প্লেগ রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাপার যুগ্ম সম্পাদক শারমিন মুরশিদ। অনলাইন সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল। 

শারমিন মুরশিদ বলেন, ‘ডিএসসিসি থেকে কুকুর অপসারণের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অবৈজ্ঞানিক, অমানবিক, বেআইনি। প্রাণি কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী এই কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। কুকুর নিধন নয়, জলাতঙ্ক টিকা ও বন্ধ্যাকরণ কর্মসূচি চালু করতে হবে। এজন্য রয়েছে বৈজ্ঞানিক কৌশল। ’

তিনি বলেন, কুকুরসহ অসংখ্য প্রাণীর নগরে বেঁচে থাকার অধিকার রয়েছে। কুকুরসহ পোষা প্রাণী মেরে ফেললে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।  কুকুর নিধন করলে ইঁদুরের প্রকোপ বেড়ে যেতে পারে, প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

উদাহরণ তুলে ধরে শারমিন বলেন, ‘১৯৯৪ সালে ভারতের একটি শহরে বিপুল সংখ্যক কুকুর নিধন করার কারণে ইঁদুরের প্রকোপ বেড়ে যায়। প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। কুকুরকে টিকা দিয়ে জলাতঙ্ক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু প্লেগ রোগ টিকা দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। অন্যান্য মেগা সিটির তুলনায় ঢাকা শহরে পোষা প্রাণীর সংখ্যা অনেক কম।’

সংবাদ সম্মেলনে রাজধানী থেকে কুকুর অপসারণের প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে বলা হয়, অপরিকল্পিতভাবে কুকুর স্থানান্তর কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। ইতোমধ্যে স্থানান্তরিত কুকুরগুলোকে তাদের জায়গায় ফিরিয়ে আনতে হবে। জলাতঙ্ক রোগ প্রতিরোধ এবং কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালা মোতাবেক পদক্ষেপ নিতে হবে।

দেশের তরুণ সমাজকে জীববৈচিত্র্য রক্ষায় এবং সংরক্ষণের উদ্বুদ্ধ এবং উৎসাহী করতে প্রয়োজনে একটি জাতীয়ভাবে কর্মসূচি নেওয়ারও আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।

/এসএমএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
২৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার: বিমানকর্মী ৫ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’