কমেছে নমুনা পরীক্ষা-শনাক্ত-সুস্থতা, বেড়েছে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

কমেছে নমুনা পরীক্ষা-শনাক্ত-সুস্থতা, বেড়েছে মৃত্যু দেশে করোনা সংক্রমণের ৩৯তম সপ্তাহে মৃত্যু ৩৮তম সপ্তাহের চেয়ে ২ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে। এছাড়া সাপ্তাহিকভাবে কমেছে নমুনা পরীক্ষা, শনাক্ত এবং সুস্থতা।  রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।

সপ্তাহের ভিত্তিতে তুলনামূলক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৮তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৯৪ হাজার ১৯৮টি। এই সময়ে ১১ হাজার ৩২৮ জন শনাক্ত এবং ১৬ হাজার ১১৫ জন সুস্থ হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২১১ জন। ৩৯তম সপ্তাহে নমুনা পরীক্ষা হয়েছিল ৮৯ হাজার ৯৬টি। এই সময় শনাক্ত হয়েছেন ১০ হাজার ৫০১ জন, সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৯১ জন এবং মারা গেছেন ২১৬ জন।

রিপোর্ট তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, নমুনা পরীক্ষা ৩৮তম সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৪২ শতাংশ কমেছে। এছাড়া শনাক্ত ৭ দশমিক ৩০ শতাংশ এবং সুস্থতা ১০ দশমিক ৭০ শতাংশ  কমেছে। আর মৃত্যু বেড়েছে ২ দশমিক ৩৭ শতাংশ।

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী