শেখ হাসিনাসহ ৬৪ বিশ্ব নেতার ‘প্রকৃতির জন্য অঙ্গীকার’র উদ্যোগ

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:২১

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৪ জন বিশ্ব নেতা প্রকৃতি, জলবায়ু ও মানুষকে রক্ষার অঙ্গীকার প্রকাশ করে সোমবার (২৮ সেপ্টেম্বর) যৌথভাবে ‘লিডার্স প্লেজ ফর ন্যাচার : ইউনাইটেড টু রিভার্স বায়োডাইভার্সিটি লস বাই ২০৩০ ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক অভিযান সূচনা করেছেন।

প্রকৃতি, জলবায়ু ও জনগণকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ ও অন্যদের উৎসাহিত করতে ৬৪ জন বিশ্ব নেতা সম্মিলিতভাবে এই সংকেত পাঠিয়েছেন। অ্যাঙ্গেলা মার্কেল, জাস্টিন ট্রুডো ও বরিস জনসনের মতো বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই উদ্যোগে স্বাক্ষর করেছেন।
যৌথ বিবৃতিতে বিশ্ব নেতারা বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশ, জনগণ ও প্রজন্মের মধ্যে ঐক্য, সংহতি ও আস্থার ভিত্তিতে বহুপাক্ষিকতার প্রতি আমরা দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বর্তমান ও ভবিষ্যৎ বৈশ্বিক পরিবেশ সংকট মোকাবিলার এটিই একমাত্র উপায়।’
স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে, ভুটান, কানাডা, যুক্তরাজ্য, বেলজিয়াম, ডেনমার্ক, ইইউ, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইসরায়েল, ইতালি, মেক্সিকো, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও সুইডেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’