স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২০, ১৯:০২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৯:৩১

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সিপিএ এর সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভার্চুয়ালি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পারস্পরিক সহযোগিতা,  সিপিএ’র বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএ’র সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে।

মি. টুইগ বলেন, সিপিএ’র বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের অংশগ্রহণ ইতিবাচক।’ সিপিএ চেয়ারপারসন থাকাকালীন স্পিকারের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়ে সফলতার সঙ্গে সিপিএ-তে নেতৃত্ব প্রদান করায় তিনি স্পিকার ড. শিরীন শারমিনের প্রশংসা করেন। চেয়ারপারসন হিসেবে স্পিকারের নেতৃত্ব সিপিএ-কে সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন। মানবতার দুয়ার উন্মোচন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

/ইএসইএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান