বীরাঙ্গনাদের গেজেট ভুক্তির আবেদন চেয়েছে মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ১৮:২৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৯:৫১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বীরাঙ্গনাদের গেজেট ভুক্তির জন্য আবেদন ও তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর, আল-শামসসহ অন্যান্য সহযোগী কর্তৃক শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত বীরাঙ্গনাদের গেজেট ভুক্তির জন্য আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।’

নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন জমা দিতে বলা হয়েছে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন: ন্যাশনাল আইডি বা যুদ্ধকালীন কমান্ডারের প্রতিবেদন বা স্থানীয় মুক্তিযোদ্ধাদের প্রতিবেদন, যদি থাকে তা জমা দিতে বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা নির্বাহী অফিসাররা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মতামতসহ এসব আবেদনপত্র সরাসরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন। এছাড়া অন্য কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান, গবেষক, নারী সংগঠন বা এনজিও’র নিকট বীরাঙ্গনাদের সম্পর্কে তথ্য থাকলে তা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রদান করে গেজেটভুক্তির কাজে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

/এসআই/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে