সমালোচকদের পায়রা বিদ্যুৎকেন্দ্র ঘুরে আসার আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২০, ১৮:৫৯আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৯:০০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কয়লা চালিত বিদ্যুৎকেন্দ্র নিয়ে যারা বিভ্রান্তি ছড়ান তাদের পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র দেখে আসা উচিত। শনিবার (৩১ অক্টোবর) পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, এক শ্রেণির মানুষ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের সময় বলতো এখানে কেন্দ্র নির্মাণ করলে ৩০ হাজার মানুষ মারা যাবে। ভবিষ্যতে এখানে কারও সন্তান হবে না। বিভ্রান্তিকর এসব তথ্য ছড়িয়ে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের এখন কেন্দ্রটিতে যাওয়া উচিত। তারা চাইলে নিরপেক্ষ পরামর্শক নিয়োগ দিয়েও পরিবেশ দূষণকারী উপাদান আমরা কী পরিমাণ ছাড়ছি দেখতে পারেন। প্রয়োজনে তাদের এই কাজে আমরাও সহায়তা দিতে পারি।
অনুষ্ঠানে পাওয়ার সেলের মহাপরিচালককে প্রতিমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি ঠিক হলে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের কেন্দ্রটি পরিদর্শনের ব্যবস্থা করতে হবে। এতে নতুন প্রজন্মর ধারণা বদলে বিষয়টি প্রভাব রাখবে। মাত্র ২১ মাসে কেন্দ্রটির কাজ শেষ করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শাহ আব্দুল মওলা সেমিনারে মূল প্রবন্ধে জানান, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র প্রতি ঘনমিটার বাতাসে সালফার ডাই অক্সাইড ছাড়ছে সর্বনিম্ন ৩২ দশমিক ৩৪ মিলিগ্রাম থেকে সর্বোচ্চ ১২৪ দশমিক পাঁচ মিলিগ্রাম। এখানে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) বেঁধে দেওয়া মাত্রা প্রতি ঘনমিটারে ২০০ মিলিগ্রাম। অন্যদিকে কেন্দ্রটি প্রতি ঘনমিটারে ৭১ দশমিক ১৭ থেকে ২৫৬ দশমিক ৬৩ মিলিগ্রাম নাইট্রোজেন ডাই অক্সাইড ছাড়ছে। যেখানে আইএফসির বেঁধে দেয়া মাত্রা প্রতি ঘনমিটারে ৫১০ মিলিগ্রাম। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র সর্বনিম্ন প্রতি ঘনমিটারে এক দশমিক ৮২ থেকে ছয় দশমিক ৭১ মিলিগ্রাম ছাই এবং অন্যান্য উপাদান বাতাসে ছাড়ছে। আইএফসির নির্ধারিত মাত্রা ৫০ মিলিগ্রাম প্রতি ঘনমিটারে। আর পরিবেশ অধিদফতর বলছে এই মাত্রা ১৫০ মিলিগ্রাম।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ম তামিম বলেন, যারাই সমালোচনা করেন তাদের নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রটি দেখাতে হবে। কিভাবে কাজ করতে হয় তাদের বোঝাতে হবে। এনার্জি এন্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদের সঞ্চালনায় সেমিনারে পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, অস্ট্রেলিয়া প্রবাসী অধ্যাপক ফিরোজ আলম, বুয়েটের সহযোগী অধ্যাপক ড. কাজী বায়জিদ কবীর, খনি প্রকৌশলী ড. মুশফিকুর রহিম বক্তব্য রাখেন।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী