বিদেশফেরতরা নিয়ম না মানলে জরিমানার পরামর্শ জাতীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২২:৩৩ আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২২:৩৮

শাহজালাল বিমানবন্দরের থার্মাল স্ক্যানার
বিদেশ থেকে আসা যাত্রীদের মাধ্যমে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের ৭২ ঘণ্টার মধ্যে কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়ে আসার নিয়ম রয়েছে। কিন্তু অনেক যাত্রী টেস্ট ও রিপোর্ট ছাড়াই দেশে আসছেন। এসব যাত্রীরা নিয়ম না মানলে জরিমানা করা যেতে পারে বলে জানিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

রবিবার (২২ নভেম্বর) জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় জরিমানা করার সুপারিশসহ আরও কিছু সুপারিশ করা হয়। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক যাত্রী করোনা টেস্ট ও রিপোর্ট ছাড়া দেশে আসছেন। এসব যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রতিদিন এক হাজার টাকা করে যাত্রী প্রতি ১৪ হাজার টাকা সরকারের খরচ হচ্ছে। যাত্রীদের জন্যও ১৪ দিনের কোয়ারেন্টাইন কষ্টকর হচ্ছে, আর এজন্য সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব এয়ারলাইন্সকে যাত্রার ৭২ ঘণ্টার আগে কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট ছাড়া যাত্রীদের নিয়ে আসতে নিষেধ করা প্রয়োজন। সেই কোভিড টেস্ট করতে হবে আরটি-পিসিআরের মাধ্যমে। এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। বিমানবন্দর (বিশেষত ঢাকা), সমুদ্রবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনার রিপোর্ট চেক করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদের ভুয়া রিপোর্ট সর্ম্পকে সতর্ক থাকতে হবে।

কমিটি জানায়, কোনও কারণে রিপোর্ট ছাড়া যাত্রী আসলে তাকে কোয়ারেন্টাইনে রাখা হবে। তাদেরকে এক থেকে দুই দিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় টেস্ট করে নেগেটিভ রিপোর্ট আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া যেতে পারে। তবে প্রশাসনের তত্ত্বাবধানে তাদের বাড়িতে কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। আর রিপোর্ট পজিটিভ হলে তাকে হাসপাতালে আইসোলেশনে রাখতে হবে।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত