শপথ নিলেন সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৮:৩৩

মোহাম্মদ হাবিব হাসান শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৮ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে শপথবাক্য পাঠ করান। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ৯ জুলাই ২০২০ তারিখে ১৯১ (ঢাকা-১৮) আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে জয়ী হন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পান পাঁচ হাজার ৩৬৯ ভোট।

আরও পড়ুন- ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম