‘মৌলবাদীদের শিকড় অনেক গভীরে, সমূলে ধ্বংস করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৯:৫০

বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা স্বাধীনতার ৪৯ বছর পরও মৌলবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের শিকড় অনেক গভীরে, তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (১৪ ডিসেম্বর ) সকালে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে  তিনি একথা বলেন।

বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন মন্ত্রী

মন্ত্রী বলেন, আলবদর, রাজাকার তারা নিশ্চিত হয়েছিল পরাজয় ছাড়া তাদের আর কোনও পথ নেই। যখন দেশ স্বাধীন হলো, তখন তারা চেষ্টা করলো এদেশ যেন নেতাশূন্য থাকে, অকার্যকর হয়, বুদ্ধি শূন্য হয়। এমন উদ্দেশ্য নিয়ে তারা পরিকল্পিত ভাবেই তালিকা ধরে ধরে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালালো। এতদিন পরে আবার সেই মৌলবাদী গ্রুপের আস্ফলন দেখা যাচ্ছে। তারা ধর্মের নামে মিথ্যাচার করছে। এই স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে তাদের যে বক্তব্য সেটা নিশ্চয়ই জাতির জন্য অশনি সংকেত।

বুদ্ধিজীবীদের প্রতি সর্ব স্তরের মানুষের শ্রদ্ধা

মন্ত্রী বলেন, ‘পাকিস্তান আমলে ২৩ বছর, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান ১০ বছর, এরশাদ ১০ বছর, খালেদা জিয়া ১০ বছর, মোট ৩০ বছর মৌলবাদীদের পৃষ্ঠপোষকতা করেছিল তারা। যার ফলে তাদের শিকড় অনেক গভীরে। শুধু দেশে নয়, দেশের বাহিরে যারা আমাদের স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরও এখানে পৃষ্ঠপোষকতা আছে। তার নজির আপনারা লক্ষ্য করেছেন। এদের সমূলে ধ্বংস করতে হবে এ দেশ থেকে।’

মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বধ্যভূমির আদলে মানব ভাস্কর্য রচনা করেছে কেন্দ্রীয় খেলাঘর আসর। শ্রদ্ধা নিবেদন ও এসব দেখতে রায়ের বাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে  মানুষের ঢল নামে।

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
গুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
ট্রাইব্যুনালে জবানবন্দিতে সাক্ষীগুলিবিদ্ধ রাজুর পেট থেকে রক্তমাখা ভাত বের হচ্ছিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
‘চাঁদা আদায়ের’ ঘটনা জানাজানির পর সিভিল সার্জনের অনুষ্ঠান বাতিল
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর