নতুন কোচ যুক্ত হলো জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০২০, ১৪:০০আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৪:০০

নতুন কোচ

ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস (৭১৮/৭৩৯) ট্রেনের পুরনো কোচ বাদ দিয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন কোচ যুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সোয়া ১১টাঢ কমলাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ নিয়েই সিলেটের উদ্দেশে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। 

এর আগে গত ৯ ডিসেম্বর পূর্বাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীসেবার মানোন্নয়নে ও নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে আগামী ১৮ ডিসেম্বর থেকে আন্তঃনগর জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনে নতুন ইন্দোনেশিয়ান কোচ দ্বারা পরিচালনা হবে।  

নতুন কোচ

জয়ন্তিকা এক্সপ্রেসের আসন সংখ্যা থাকছে দিনে ৬৫৩, রাতে ৬৩৮টি। সাপ্তাহিক বন্ধ থাকবে মঙ্গলবার। উপবন এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা দিনে ৬৫৩, রাতে ৬৩৮টি, সাপ্তাহিক বন্ধ সোমবার।

রেল কতৃপক্ষ বলেছে, যাত্রীসেবার মানোন্নয়নে ও নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে আন্তঃনগর জয়ন্তিকা ও উপবন এক্সপ্রেস ট্রেনে নতুন ইন্দোনেশিয়ান কোচ দ্বারা পরিচালনা করা হচ্ছে।  উপবন-জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে নতুন লাল-সবুজের ইন্দোনেশিয়ান কোচ সংযোজনের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি ছিল।  

নতুন উপবন-জয়ন্তিকা ট্রেন ১৪টি লাল-সবুজ নতুন কোচ দ্বারা পরিচালিত হবে। এতে এসি কেবিন কোচ একটি, এসি চেয়ার কোচ দুটি, শোভন চেয়ার কোচ ৭টি, পাওয়ার কার ও খাবার গাড়ি ২টি ও গার্ড ব্রেক রয়েছে ২টি।

/এসএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
নিয়োগ পরীক্ষার মৌখিকের নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে জকসুর মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ, অর্থায়ন মিললে বাস্তবায়ন
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
শাহজালালে ইমিগ্রেশন সার্ভার আধাঘণ্টা বন্ধ, ভোগান্তিতে ক্ষুব্ধ যাত্রীরা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
জসীম উদ্‌দীন : অনুবাদের প্রাপ্তি ও প্রত্যাশা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’