বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম রোধে ইউসিজির কঠোর ভূমিকা চান রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় যেকোনও অনিয়ম দূর করতে কঠোর ভূমিকা পালনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ।

রবিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে ইউজিসির একটি প্রতিনিধি দল কমিশনের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৯’ জমা দিতে গেলে রাষ্ট্রপতি এ নির্দেশ দেন।
যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীরা যাতে এগিয়ে যেতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং এর গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন রাষ্ট্রপতি।
আবদুল হামিদ বলেন, ‘শিক্ষা কোনও পণ্য নয়, সুতরাং মানসম্মত শিক্ষার সঙ্গে আপস করার কোনও সুযোগ নেই।’
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়ে হামিদ বলেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে একটি অভিন্ন নীতিমালা তৈরি করা উচিত।
বৈঠককালে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ একটি ক্লাস্টার পদ্ধতির আওতায় ভর্তি পরীক্ষা গ্রহণের অগ্রগতিসহ সার্বিক কার্যক্রম এবং প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’