ভুল করে ঢাকার পানি সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াসাকে: এমডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৫:৪২আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৫:৪২

১৯৮৮ সালে জারি হওয়া একটি প্রজ্ঞাপনকে ‘ভুল’ আখ্যা দিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেছেন, ‘একটি ভুল প্রজ্ঞাপনের মাধ্যমে রাজধানী ঢাকার বৃষ্টির পানি অপসারণের দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়েছে। বৃষ্টির পানি অপসারণের দায়িত্ব ঢাকা ওয়াসার ছিল না। দেশের অন্যান্য শহরেও এই দায়িত্ব ওয়াসার কাছে নেই। সংশ্লিষ্ট সিটি করপোরেশনই দায়িত্বটি পালন করছে। কিন্তু ঢাকায় শুধু ব্যতিক্রম।’

তাকসিম এ খান দাবি করেন, ‘ঢাকা ওয়াসা দক্ষিণ এশিয়ার মধ্যে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনকারী একটি সেরা সংস্থা। এই কাজে সংস্থাটি বিশ্বের জন্য রোল মডেল। বিশ্বের বিভিন্ন দেশের পানি সরবরাহ সংস্থা গবেষণার জন্য ঢাকা ওয়াসায় আসছে।’

সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ওয়াসা ভবনে ‘বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর’ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওয়াসার এমডি তাসকিম এ খান

১৯৮৮ সালের ৬ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী আব্দুল মতিনের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে ঢাকা মহানগরীর বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা মিউনিসিপাল করপোরেশনের ওপর ন্যস্ত করার স্থলে ঢাকা ওয়াসার ওপর ন্যস্ত করার সরকারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী ওই বছর থেকে রাজধানী ঢাকার বৃষ্টির পানির নিরসনের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার। কিন্তু এই দীর্ঘ ৩২ বছর ওয়াসা সেই দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ ঢাকার দুই সিটি করপোরেশন ও নগর বিশ্লেষকদের। যে কারণে সামান্য বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা দেখা দেয়। এর পরেও এই ব্যর্থতার দায় ঢাকা ওয়াসা নিতে চাচ্ছে না।

তাকসীম এ খান বলেন, ‘১৯৮৮ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর থেকে এই দায়িত্ব নিয়ে ঢাকা ওয়াসাকে দেওয়া হয়ে। ওই প্রজ্ঞাপনেই বলা আছে দায়িত্বটি সিটি করপোরেশনের কাছে দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু একটি ভুল প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব ঢাকা ওয়াসাকে দেওয়া হয়।’

বর্ষায় সামান্য বৃষ্টিতে পুরো নগরী বৃষ্টিতে ডুবে থাকে, তাই সংস্থাটি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে এখন সিটি করপোরেশনকে দিতে চায় কিনা, গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ওয়াসার দায়িত্ব নয়। আমাদের সব টেকনিক্যাল সাপোর্ট আমরা সিটি করপোরেশনকে দিয়ে দেবো। আইন অনুযায়ী এই দায়িত্ব সিটি করপোরেশনের। বিষয়টি অনুধাবন করার পর ২০১২ সালে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানাই। তখন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দেয়। কিন্তু সেই কমিটির রেজাল্ট আলোর মুখ দেখেনি। পরবর্তীতে ২০১৪ সালে আরও একটি কমিটি গঠন করা হয়। ২০১৬ সালে মেয়র আনিসুল হক আমাদের সঙ্গে একমত হয়ে এই দায়িত্ব তিনি নিতে চেয়েছিলেন।’

ওয়াসার মালিকানাধীন খালের পর এবার বৃষ্টির পানিও নিষ্কাশনের দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সংস্থাটি। এতে সংস্থাটির অর্ধেকের চেয়ে কাজ কমে গেছে। এ অবস্থায় ঢাকা ওয়াসা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা মন্ত্রণালয়ও বলতে পারবে না।’

আরও পড়ুন- 

আবার ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেলেন তাকসিম এ খান

কারও নিয়োগকে কেন্দ্র করে কীভাবে সভা ডাকছে ওয়াসা?

ওয়াসার কাজ কী? 

ওয়াসার এমডি ইচ্ছাকৃতভাবে রায় প্রতিপালন করছেন না: হাইকোর্ট

ওয়াসার এমডি তাকসিম খানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

 

/এসএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম