৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২১, ১৬:১৬আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১৯:৩০

বাংলাদেশ ৩ কোটি ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৭ জানুয়ারি)  বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন আনার জন্য চুক্তি করেছি। আমরা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছি। আমাদের দুর্ভাগ্য, কিছু কিছু মানুষ থাকে যারা সবকিছুতেই নেতিবাচক মনোভাব পোষণ করে। তারা মানুষকে সাহায্য করে না, উল্টো ভয়ভীতি ঢুকানোর চেষ্টা। তারা ‘সবকিছু ভালো লাগে না’ রোগে ভোগে।

তিনি বলেন, ভ্যাকসিন আসবে কী আসবে না? দাম বেশি হলো কেন? দিলে কী হবে- তারা এসব কথা বলে। তবে তাদের ধন্যবাদ, তারা যত সমালোচনা করেছে আমরা তত দ্রুত কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সময় মতো ভ্যাকসিন কিনতে পেরেছি, আনতে পেরেছি। আশা করছি আল্লাহর রহমতে আমরা এর মাধ্যমে দেশের মানুষকে সুরক্ষা দিতে সক্ষম হবো। মানুষের মৌলিক অধিকার পূরণ করা আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করি মানুষের সেবা করে যেতে।

বক্তব্যের পর প্রধানমন্ত্রী টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। 

প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর আরও ৪ জনকে টিকা দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুধু কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা দেওয়া হবে। বাকি চার হাসপাতালে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হবে প্রাথমিক পর্যায়ের টিকাদান কর্মসূচি।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
বাড়িতে অমিতাভ বচ্চন আসার পর ঘটেছিল এক মজার কাণ্ড, জানালেন অক্ষয়
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
ঢাকা মেডিক্যালের চিকিৎসককে মারধর: গ্রেফতার দুই আসামি রিমান্ডে
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সারের জন্য বিক্ষোভ-অবরোধ, ‌‘তৃতীয় পক্ষের ষড়যন্ত্র’ বলছেন কৃষি বিভাগের উপপরিচালক
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস