মিয়ানমার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৭

মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পরে নিকট প্রতিবেশী বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে উৎসুক পশ্চিমা বিশ্ব ও এশিয়ার বড় শক্তি চীন। ইতিমধ্যে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতের বৈঠক হয়েছে। এছাড়া ইউরোপের কয়েকটি দেশও বাংলাদেশের অবস্থান বুঝতে চায়।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সোমবার চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।

ত্রিপক্ষীয় বৈঠকের জন্য চীনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও চীন ৪ ফেব্রুয়ারি মিয়ানমারের সঙ্গে বৈঠক করতে ইচ্ছুক।এ বিষয়ে মিয়ানমার আগে একটি সময় দিয়েছিল। এখন ওই সময়টা থাকবে নাকি পরিবর্তিত পরিস্থিতির কারণে অন্যদিন হবে সেটির জন্য অপেক্ষা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে মঙ্গলবার মিয়ানমারের ঘটনা নিয়ে একটি কঠোর বিবৃতি দেওয়া হয়। ওই বিবৃতি দেওয়ার আগে সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছি এবং তারাও জানতে চেয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ কি অবস্থান নেবে।

মার্কিন বিবৃতিতে অবরোধ আরোপের সম্ভাবনার কথা উল্লেখ আছে এবং এ বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

অন্যদিকে ইউরোপের অন্তত দুটি দেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আবার যদি রোহিঙ্গা ঢল শুরু হয় তবে বাংলাদেশ কি করবে সেটি জানতে চেয়েছে।

/এসএসজেড/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম