দেড় লক্ষাধিক ব্যক্তির পেটে বনের আড়াই লাখ একর জমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০

দেশের বন বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৫৮ দশমিক ৮৪ একর বেদখল হয়েছে। এক লাখ ৬০ হাজার ৫৬৬ জন দখলদার এসব জমি দখল করে শিল্প কারখানা, রিসোর্ট, বসতভিটা ও শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করেছে। বনের জমি দখল করে কৃষিকাজেও ব্যবহার করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি)  সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেওয়া হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ৮৮ হাজার ২১৫ জন দখলদার এক লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক শূন্য ৬ একর সংরক্ষিত বন দখল করেছে। এছাড়া ৭২ হাজার ৩৫১ জন দখলদার এক লাখ ১৮ হাজার ৫৪৫ দশমিক ৭৮ একর অন্যান্য (সংরক্ষিত ছাড়া) বন দখল করেছে।

কার্যপত্রে থেকে জানা গেছে, ২৯৯ জন দখলদার এক হাজার ৭২১ দশমিক ৮৯ একর জমি দখল করে শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা নির্মাণ করেছেন। এর মধ্যে ১৭২ জন দখলকার ৮২০ দশমিক ৩৪ একর সংরক্ষিত বন এবং ১২৭ জন দখলদার ৯০১ দশমিক ৫৫ একর সংরক্ষিত ব্যতীত অন্যান্য বনের জমি দখল করেছেন।

প্রতিবেদন মতে, পাঁচ হাজার ৫৫৬ জন দখলদার ১৩ হাজার ৪৩৫ দশমিক ১৯ একর বনের জমি দখল করে হাটবাজার, কটেজ, রিসোর্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি স্থাপনা তৈরি করেছেন। এক লাখ ১০ হাজার ৮৩৬ জন দখলদার এক লাখ ৮ হাজার ৪৫৭ দশমিক ৮৯ একর জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছে। এছাড়া ৪৩ হাজার ৮৭৫ জন দখলদার এক লাখ ৩৩ হাজার ৫৪৩ দশমিক ৬৭ একর বনের জমি দখল করে কৃষি, বাগান, চারণ ভূমি, লবণ চাষ ইত্যাদি কাজে ব্যবহার করছে।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সারাদেশের বনভূমি দখলদার ও দখলীয় জমির একটি পূর্ণাঙ্গ তথ্য পেয়েছি। এসব জমি উদ্ধারে কী কার্যক্রম নেওয়া হয়েছে সেটাও আমাদের জানিয়েছে।

সংসদীয় কমিটির তৎপরতায় মন্ত্রণালয় ব্যবস্থা নিতে শুরু করেছে উল্লেখ করে সাবের হোসেন বলেন, ইতোমধ্যে ৫০০ একরের মত জমি উদ্ধার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। এছাড়া উদ্ধারের জন্য দেশের সব জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করছি বর্তমান সরকারের চলতি মেয়াদের শেষ নাগাদ আমরা বেদখল হওয়া এসব জমির বড় একটি অংশ উদ্ধার দেখতে পাবো। এ সময় তিনি বেদখল হওয়া বনের জমি উদ্ধার ও ভবিষ্যতে যাতে বেদখল হতে না পারে তার জন্য আন্ত:মন্ত্রণালয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।

ভূমি সচিবদের রবিবারের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে। বন ও ভূমি মন্ত্রণালয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করতে সম্মত হয়েছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়কে আগামী বৈঠকে এ বছরের উদ্ধার কার্যক্রমের টার্গেট জানাতে বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

কমিটি বন অধিদফতরের অধীন মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কর্মতৎপরতা নিয়মিত তদারকি করতে সুপারিশ করে।

বৈঠকে জানানো হয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০১৫-১৬ অর্থবছর হতে নভেম্বর ২০২০ পর্যন্ত এক হাজার ২৮৬টি অভিযান পরিচালনা করে দুই হাজার একটি মামলা দায়েরের মাধ্যমে ৩১ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪০০ টাকা জরিমানা করে ২৮ কোটি ৪৭ লাখ ৩৫ হাজার ৪০০ টাকা আদায় ও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানসহ ৫৪২টি ইটভাটা উচ্ছেদ/আংশিক ভেঙে ফেলা হয়েছে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটি অবৈধ দখলকৃত বনভূমি উদ্ধারে একটি প্ল্যান অফ অ্যাকশন গ্রহণ করতে এবং শিল্প প্রতিষ্ঠান/কলকারখানা স্থাপনে যে বনভূমি অবৈধভাবে দখল করা হয়েছে সেগুলো উদ্ধারে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে সুপারিশ করে।

কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, রেজাউল করিম বাবলু এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক