করোনা টিকা নিলেন আরও ৪৬৫০৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১১

দেশে জাতীয়ভাবে করোনা টিকাদানের দ্বিতীয় দিন টিকা নিয়েছেন ৪৬ হাজার ৫০৯ জন। সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দেশে টিকাদান কর্মসূচিতে মোট টিকা নিলেন ৭৭ হাজার ৬৬৯ জন। আর প্রাথমিকভাবে গত ২৭ এবং ২৮ জানুয়ারিতে নেওয়া ৫৬৭ জনকে নিয়ে ৭৮ হাজার ২৩৬ জন মানুষ দেশে করোনাভাইরাসের টিকা নিলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ টিকা নেওয়া ৪৬ হাজার ৫০৯ জনের মধ্যে পুরুষ ৩৫ হাজার ৮৪৩ জন এবং নারী রয়েছেন ১০ হাজার ৬৬৬ জন। টিকা নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১২ হাজার ৮২২ জন, ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৩৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৪৮০ জন, রাজশাহী বিভাগে পাঁচ হাজার ৬৪২ জন, রংপুর বিভাগে পাঁচ হাজার ৫০৩ জন, খুলনা বিভাগে চার হাজার ১৭০ জন, বরিশাল বিভাগে এক হাজার ৫৪৪ জন এবং সিলেট বিভাগে তিন হাজার ৯৫৪ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সোমবার বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত করোনা টিকা নিতে নিবন্ধন করেছেন পাঁচ লাখ ১২ হাজার ৫ জন।

/জেএ/এনএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম