রাষ্ট্রদূত সাইদা মুনা ডিপ্লোমেসি পুরস্কার পেয়েছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৭

যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম ‘ওম্যান অব দ্য ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোমেসি’ পুরস্কার পেয়েছেন। বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তাকে এই পুরস্কারে ভূষিত করেন। 

দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার শিক্ষামন্ত্রী দিপু মনি ভার্চুয়ালি এই পুরস্কার রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন। এর আগে কোস্টারিকা ও মাল্টার প্রেসিডেন্ট এবং কানাডা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পুরস্কার পেয়েছেন। 

ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চেরি ব্লেয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

/এসএসজেড/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি