স্পট রেজিস্ট্রেশনের কথা ভাবা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩

যাদের বয়স বেশি বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, তারা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে টিকাদান কেন্দ্রে গেলে তাদের নিবন্ধন করে টিকা দেওয়ার ব্যবস্থা করার কথা ভাবছে সরকার। স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান এই তথ্য জানিয়েছেন।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বাস্থ্যসচিব বলেন, গ্রামের মানুষের আগ্রহ বাড়াতে প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন,  কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানান, টিকাদান কার্যক্রম ঠিকভাবে চালাতেই আপাতত ওই সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।  স্বাস্থ্যমন্ত্রী সেদিন বলেন, ‘নিবন্ধন না করে অনেকে টিকা নিতে আসছেন। এতে বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে। এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই টিকা দেওয়া হবে। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে তখন আবারও জানানো হবে।’

স্বাস্থ্য সচিব আজ জানান, দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসের টিকার জন্য ১৪ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তিনি বলেন, ‘৩৫ লাখ টিকা দেওয়ার পর আমরা পরিসংখ্যান যাচাই করবো। যদি দেখা যায় গ্রামের মানুষের মধ্যে টিকা নেওয়ার প্রবণতা কম তাহলে উদ্বুদ্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘যাদের বয়স বেশি বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছে আছেন, তারা ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে গেলে তাদের নিবন্ধন করা হবে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা চিন্তা করছি।’

গত বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে সাড়ে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে, শনিবার এই সংখ্যা ছয় লাখ ছাড়িয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, ‘এটা সম্ভব হয়েছে টিকাদান কার্যক্রমে বাংলাদেশের ভালো অভিজ্ঞতার কারণে।’

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয়ভাবে শুরু হয় করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম। সেখানে টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুযোগ রাখা হয়। কিন্তু অনেকেই অনলাইনে নিবন্ধন না করে স্পট রেজিস্ট্রেশন অর্থাৎ টিকাদান কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে টিকা নেন। কিন্তু তাতে টিকাদান কেন্দ্রগুলোতে তৈরি হয় ভিড়। অনেক সময় তৈরি হয় টিকা গ্রহীতাদের সঙ্গে টিকাদান কর্মীদের বাদানুবাদ।

 

 

 

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম