১০ দিনে টিকা নিলেন ১৬ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

গত ১০ দিনে দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন। তাদের মধ্যে ৫১০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) করোনাভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) দেশে টিকা নিয়েছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন আর নারী ৮১ হাজার ৪৪২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৭০ হাজার ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ৭৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৪ হাজার ৭৮৩ জন, রাজশাহী বিভাগে ২৭ হাজার ১০৮ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৭৫৯ জন, খুলনা বিভাগে ২৮ হাজার ৪৩৬ জন, বরিশাল বিভাগে ১৩ হাজার ১৪৬ জন, আর সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন।

আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩১ হাজার ৮৭০ জন। তাদের মধ্যে পুরুষ ২০ হাজার ৯৪৬ জন আর নারী ১০ হাজার ৯২৪ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ১৩ হাজার ৪১৬ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪৩ হাজার ৮২৯ জন, আর নারী ৬৯ হাজার ৫৮৭ জন।

 

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম