৬ ঘণ্টায় টিকা নিলেন আড়াই লাখের বেশি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

গত ১১ দিনে দেশে করোনাভাইরাসের টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন মানুষ। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন আর নারী ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন। এরমধ্যে ৫৩৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৬৪ হাজার ৯৩৬ জন আর নারী ৯৭ হাজার নয় জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশে টিকা নেওয়া ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগের ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগের ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগের ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগের ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগের ১৪ হাজার ৪৪৪ জন আর সিলেট বিভাগের ১৫ হাজার ৩০০ জন।

আজ ঢাকা মহানগরীতে টিকা নিয়েছেন ৩২ হাজার ৪১২ জন। এরমধ্যে পুরুষ ২১ হাজার ১৩১ জন আর নারী ১১ হাজার ২৮১ জন।

ঢাকা মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৮২৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৬০ জন আর নারী ৮০ হাজার ৮৬৮ জন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম