টিকা নিয়েছেন ৩১ লাখেরও বেশি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪০ আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে শুরু হওয়া করোনাভাইরাসের জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে টিকা নিয়েছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭৩৩ জনের। রবিবার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ জন আর নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া টিকাদান কর্মসূচি প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলছে।

রবিবার দেশে টিকা নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ জন আর নারী ৫০ হাজার ৫৯৭ জন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট টিকা নেওয়া ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন নয় লাখ ৪১ হাজার ৩৩৯ জন, ময়মনসিংহ বিভাগের আছেন এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, রাজশাহী বিভাগের আছেন তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুর বিভাগের আছেন দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনা বিভাগের আছেন তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশাল বিভাগের আছেন এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগের আছেন এক লাখ ৯২ হাজার ৯১ জন।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারালো লিভারপুল
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
ফোডেনের হ্যাটট্রিকে এইকে এথেন্সকে উড়িয়ে দিলো ম্যানসিটি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
মৌসুমের প্রথম হারের স্বাদ পেলো বার্সেলোনা, গোল খেলো এক হালি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা