মশার ওষুধ আমদানিতে সহযোগিতা করবে স্পেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২১, ১৫:২৭আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৭:০৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দে আসিস বেনিতেজ সালাস। সাক্ষাৎকালে মেয়র আতিকুল ইসলাম মশক নিয়ন্ত্রণের জন্য স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করেন। স্পেনের রাষ্ট্রদূত এ সময় এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন।

রবিবার (১৪ মার্চ) বেলা ১২টায় গুলশানস্থ ডিএনসিসির নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মেয়র আতিকুল ইসলাম স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানির আগ্রহ প্রকাশ করলে স্পেনের রাষ্ট্রদূত বলেন, ‘মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পেন থেকে উন্নত মানের কীটনাশক আমদানিতে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। এছাড়া স্পেন ঢাকা উত্তর সিটির সঙ্গে পরিবেশবান্ধব নগর পরিবহন ব্যবস্থা, নগর সবুজায়ন, রিসাইক্লিং, স্মার্ট সিটি ও সার্বিকভাবে পৌর-ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘নগর ব্যবস্থাপনায় স্পেনের অনেক ভালো অভিজ্ঞতা আছে, তা আমরা ডিএনসিসির সঙ্গে শেয়ার করতে চাই।’

সাক্ষাৎকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

/এসএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান