টিকা নিয়েছেন ৪৮ লাখ, নিবন্ধন ৬২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২১, ১৮:৪৬আপডেট : ২১ মার্চ ২০২১, ১৮:৫৮

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে রবিবার (২১ মার্চ) পর্যন্ত টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এরমধ্যে পুরুষ ৩০ লাখ ৪০ হাজার ৫২২ জন এবং নারী ১৮ লাখ ৪৪৭ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯০৬ জনের। রবিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য সারা দেশে নিবন্ধন করেছেন ৬১ লাখ ৯৮ হাজার ৩৭৮ জন।

টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলছে।

রবিবার একদিনে টিকা নিয়েছেন ৮০ হাজার ২২২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ১১ জন ও নারী ৩৬ হাজার ২২২ জন।

অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ১৬ হাজার ২২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ লাখ ৮৮ হাজার ৭৯ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৩৭ হাজার ৬৪৮ জন, রংপুর বিভাগে চার লাখ ৭৮ হাজার ২৫৮ জন, খুলনা বিভাগে ছয় লাখ ৩২ হাজার ৪৮৮ জন, বরিশাল বিভাগে দুই লাখ ১৬ হাজার ২৮৪ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৫৪ হাজার ৯২২ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম