২৪ ঘণ্টার ব্যবধানে আরও কমলো টিকা গ্রহণকারীর সংখ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৯:০১আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৯:২৮

দেশে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনার টিকা গ্রহণকারীর সংখ্যা আরও কমেছে। সোমবার (২৯ মার্চ) টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন। রবিবার (২৮ মার্চ) ৫৮ হাজার ৪২৪ জন, শনিবার (২৭ মার্চ) ৬৫ হাজার ৩৬৮ জন টিকা নেন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দুই দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।

টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়। সোমবার টিকা গ্রহণকারী ৫৬ হাজার ৪৩১ জনের মধ্যে পুরুষ ৩২ হাজার ৫৪৪ জন, আর নারী ২৩ হাজার ৮৮৭ জন।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ১০ হাজার ১৪১ জন, আর নারী ২০ লাখ নয় হাজার ৫৩৮ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে এ পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯৩১ জনের।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলছে।

অধিদফতর জানায়, টিকা গ্রহণকারী মোট ৫৩ লাখ ১৯ হাজার ৬৭৯ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৪৮ হাজার ২৯ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৫৭ হাজার ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের  ১০ লাখ ৭১ হাজার ৯১০ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ তিন হাজার ৬৮৫ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৪২ হাজার ৪৭৪ জন, খুলনা বিভাগের ছয় লাখ ৮৫ হাজার ৯৭০ জন, বরিশাল বিভাগের দুই লাখ ৩৪ হাজার ২১৯ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ৭৬ হাজার ২৬০ জন টিকা নিয়েছেন।

সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৭ লাখ ৪৪ হাজার ৫৬৯ জন।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম