৩০ মার্চ ১৯৭১: জেলায় জেলায় প্রতিরোধ যুদ্ধ, বাড়ছে শরণার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২১, ০৯:০০আপডেট : ৩০ মার্চ ২০২১, ০৯:০০

১৯৭১ সালের ৩০ মার্চ মুক্তিযোদ্ধাদের আধিপত্য ভাঙতে পাকিস্তানি জান্তা রিজার্ভ সৈন্যদেরও সবদিকে পাঠাতে শুরু করে। তবে প্রতিরোধের মুখে পড়ে সর্বত্র। ভারতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিক্ষোভ নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইন্দিরা গান্ধী। কয়েক লাখ শরণার্থীর পশ্চিমবঙ্গে যাওয়ার খবর শিরোনাম হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যমে। এইদিন সাধারণ মানুষ বুঝতে শুরু করে যুদ্ধ শুরু হয়ে গেছে।

এইদিনে যশোরের খণ্ডযুদ্ধ থেকে পালিয়ে এসে পাকসেনারাই ঊর্ধ্বতনদের জানান, মুক্তিসেনাদের বীরত্ব-কথা। নতুন করে সাতক্ষীরাসহ আরও কিছু এলাকায় মুক্তিযোদ্ধাদের ঘাটির খবরে উদ্বিগ্ন পাকজান্তা সারাদেশে পাঠাতে শুরু করে রিজার্ভ সেনাদের। ঢাকার পরে চট্টগ্রাম নিজেদের নিয়ন্ত্রণ নেওয়ার দুদিনের মধ্যেই পাকিস্তানি সামরিক জান্তার লেলিয়ে দেওয়া বাহিনী প্রতিরোধের মুখে পড়ে। বরিশাল, ফরিদপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহীসহ নতুন নতুন জায়গা থেকে নানা পর্যায়ের প্রতিরোধের খবর আসতে থাকে।

জীবন বাঁচাতে এপারের মানুষের ঢল নামে ওপার বাংলায়। সে সময়ের বিশ্ব গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী ৩০ মার্চেই সেই সংখ্যা প্রায় আড়াই লাখ। বাঙালি নারী-শিশু-বৃদ্ধদের সীমান্ত পারের এমন মানবিক বিপর্যয় ১৯৪৭ এর দেশভাগের সময়ও হয়নি বলে নানা সময়ে গবেষকরা উল্লেখ করেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তার নিজের, ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে একাত্মতা ও সংহতি ঘোষণা করেন।

১৯৭১ সালের এই দিনে যা যা আছে তাই নিয়ে বীর বাঙালি সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে।  এই ৩০ এবং ৩১ মার্চ গাংনী উপজেলায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে আনসার মুজাহিদ ও সাধারণ জনগণের লড়াই হয়। ৩০ মার্চ নাটোরের লালপুরে ‘ময়নার যুদ্ধে’ হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে সাঁওতাল ও বাঙালিরা সম্মিলিতভাবে। সেটি ছিল সম্মুখযুদ্ধ।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত