দেশে টিকাগ্রহীতার সংখ্যা দিন দিন কমছেই। শনিবার (৩ এপ্রিল) টিকা নিয়েছেন ৩৯ হাজার ৮৪৩ জন। স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ১ এপ্রিল টিকা নেন ৪২ হাজার ৩৬০জন, ৩১ মার্চ টিকা নেন ৫০ হাজার ৭৫২ জন, ৩০ মার্চ টিকা নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন, ২৯ মার্চ নিয়েছেন ৫৬ হাজার ৪৩১ জন, ২৮ মার্চ ৫৮ হাজার ৪২৪ জন, ২৭ মার্চ ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং গত বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নেন।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৩ লাখ ৮৬ হাজার ৩৫৩ জন, আর নারী ২০ লাখ ৬৬ হাজার ২৮১ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৯৩৭ জনের।
মোট টিকা নেওয়া ৫৪ লাখ ৫২ হাজার ৬৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ৮৪ হাজার ৫৩৩ জন, ময়মনসিংহ বিভাগের আছেন দুই লাখ ৬৭ হাজার ১১০ জন, চট্টগ্রাম বিভাগের আছেন ১০ লাখ ৯৯ হাজার ৫২৫ জন, রাজশাহী বিভাগের আছেন ছয় লাখ ২৩ হাজার ৪৬৭ জন, রংপুর বিভাগের আছেন পাঁচ লাখ ৫৮ হাজার ৯৪৫ জন, খুলনা বিভাগের আছেন ছয় লাখ ৯৯ হাজার ৮২৮ জন, বরিশাল বিভাগের আছেন দুই লাখ ৩৭ হাজার ২৪৭ জন, আর সিলেট বিভাগের আছেন দুই লাখ ৮১ হাজার ৯৭৯ জন।
আজ সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৮ লাখ ৮৪ হাজার ৮২৮ জন।
আরও পড়ুন-









