প্রধানমন্ত্রীর অনুমতির অপেক্ষায় লকডাউনের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২১, ১৯:৫১আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৯:৫২

সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের অনুমতি প্রার্থনার ফাইল অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর প্রক্রিয়া চলছে। হয়তো শনিবার (৩ এপ্রিল) রাতেই বৈঠকের সামারিসহ ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পৌছনো হবে। মন্ত্রিপরিষদ বিভাগে এখন চলছে ফাইল তৈরির কাজ। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার বিকালে লকডাউনের রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক শেষে এসব তথ্য জানা গেছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী ৭ দিনের জন্য লকডাউনের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা পরিচালনারও প্রস্তাব করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকালে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে জানান, করোনা ঠেকাতে সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই বিকালে জরুরি বৈঠক ডাকেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সকল মন্ত্রণালয়, ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও লকডাউন বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংস্থা ও দফতরের উচ্চপদস্থ কর্মারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে লকডাউন বাস্তবায়নের কৌশল। এছাড়া শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা হলে সেখানে শ্রমিকরা কিভাবে কারখানায় আসবে এবং কিভাবে কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলোচনা শেষ করে তার জন্য কৌশলও চূড়ান্ত হয়েছে।

অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছে শিল্প কারখানা খোলা রেখে সারাদেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের