আপৎকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাড়ে ১৪ কোটি টাকা বরাদ্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২১, ১৮:২০আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৮:২০

করোনার আপৎকালীন সময়ে ঢাকাসহ দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে ৩ লাখ টাকা করে মোট ১৪ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রবিবার ( ১১ এপ্রিল) বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পালের সই করা এক পরিপত্রের মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। 

এতে বলা হয়, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের সচিবালয় অংশের সঙ্গনিরোধক ব্যয় খাত থেকে করোনার আপৎকালীন সময়ে ঢাকাসহ দেশের তৃণমূল পর্যায়ে এই টাকা করোনা আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (লজিস্টিক সাপোর্ট), করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি রোগীদের পথ্য, ওষুধ সামগ্রী, গজ, ব্যান্ডেজ ও তুলা, কেমিক্যাল-রি-এজেন্ট (এক্সরে ফিল্ম, ইসিজি পেপারসহ), অক্সিজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ ও ক্রয়সহ ইত্যাদি কাজে ব্যবহৃত হবে।’

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম