দুই ডোজ মিলিয়ে ৬৪ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৮:৪৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৮:৪৯

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (১৩ এপ্রিল) পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৩৩ হাজার ১৭৫ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট টিকা নিয়েছেন ৬৪ লাখ ৯ হাজার ৪৮৮ জন।  তাদের মধ্যে ৯৬১ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার  (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ২৬ হাজার ৭৫০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে,এ দিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সারা দেশে টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ৭৮ হাজার ৭৮৩ জন। 

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন