৭২ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২১, ১৯:২৫আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:৫১

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে আজ সোমবার (১৯ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ২৯ হাজার ১৪৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ লাখ ৭ হাজার ২৮৭ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭২ লাখ ৩৬ হাজার ৪৩৪ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৯৭৮ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৫৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৬৭৮ জন।

সোমবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ৩৩ হাজার ৮৯৯ জন। 

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। আর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় গত ৮ এপ্রিল থেকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে।

/এসও/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম