ব্যর্থ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করুন: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ১৫:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫:৪৩

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে যথাযথভাবে কাজ করতে ব্যর্থ ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করুন।’ মঙ্গলবার (২০ এপ্রিল) রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

সড়ক পরিবহন মন্ত্রী এ সময় কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ঈদ এলেই আমরা ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত করবো। বাকি সময় রাস্তা ক্ষতি হতেই থাকবে! ক্ষতিগ্রস্ত রাস্তা সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে। এখানে ঈদ আর বর্ষার বিষয় নয়।’

তিনি বলেন, ‘আমি প্রায়ই দেখি ঈদ এবং বর্ষা এলে আমরা তাড়াহুড়া করি। বৃষ্টি-বাদলের মধ্যে খোয়া, বালু দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করি। কিন্তু বাস্তবে গর্ত আরও বড় হয়ে যায়। বেশি ক্ষতিগ্রস্ত হয়। কাজেই যে কাজটি যখন দরকার তখনই তা শেষ করতে হবে। সারা বছর কাজ করতে হবে।’ মন্ত্রী এ সময় সবাইকে দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ দেন।

বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব না আনার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনবেন না। কাজটা মেয়াদের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। কাজের মান ঠিক রেখে গতি বাড়াতে হবে। ঠিকাদারদের কেবল কাজ দিলেই হবে না, কাজটা বুঝে নিতে হবে। যথাযথভাবে তারা কাজ করছে কিনা তা দেখতে হবে। ঠিকাদারের জন্য কাজ বিলম্বিত হলে তাহলে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ করে দিতে হবে। কার্যাদেশ বাতিল করতে হবে। প্রয়োজনে তাদের কালো তালিকাভুক্ত করতে হবে।’

ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএ’কে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, ‘এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে। সেগুলো বন্ধ করতে হবে।’

/ইএইচএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের