পুনরুদ্ধারের আহ্বানে পালিত হচ্ছে ধরিত্রী দিবস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ০৮:১৭আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৮:১৭

বিশ্ব ধরিত্রী দিবস আজ। পরিবেশ এবং প্রকৃতি রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এই দিবসটির লক্ষ্য। প্রতি বছর ২২ এপ্রিল দিবসটি পালিত হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনে (২০২০) বিগত দশকটি মানব ইতিহাসের উষ্ণতম দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে। একদিকে ভয়াবহ সমুদ্রের উষ্ণতা, আরেকদিকে গ্রিনল্যান্ডে বরফ গলা। ধ্বংসাত্মক দাবানল, বন্যা, সাইক্লোন এখন আমাদের নিত্যসঙ্গী। কোভিড-১৯ লকডাউনের মধ্যেও গ্রিনহাউস গ্যাস নির্গমণ মাত্রা আগের মতোই বেড়ে চলেছে। বলা হচ্ছে, এখনই ব্যবস্থা না নিলে মানব জাতির জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরিণতি।

এ রকম একটি অবস্থায় এ বছর ধরিত্রী দিবসের (২২ এপ্রিল) প্রতিপাদ্য করা হয়েছে ‘আমাদের ধরিত্রী পুনরুদ্ধার করি’ (Restore Our Earth) ।

গুগলের ডুডলে ধরিত্রী দিবস সর্বপ্রথম ১৯৭০ খ্রিস্টাব্দে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। বর্তমানে ১৯৩টিরও বেশি দেশ প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। এবার পরিবেশ রক্ষায় ধরিত্রী দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু শীর্ষক সম্মেলনের আয়োজন করেছেন। এই সম্মেলনে বাইডেন বিশ্বের ৪০টি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। ভার্চ্যুয়ালি অনুষ্ঠেয় এ শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেওয়ার কথা আছে।

এদিকে ধরিত্রী দিবস উপলক্ষে গুগলে ডুডল প্রকাশ করা হয়েছে। জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস।

/ইউআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে