১৬ জায়গায় অ্যান্টিজেন পদ্ধতিতে নমুনা পরীক্ষা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৩:২৮আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৩:২৮

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শনিবার (২৪ এপ্রিল) থেকে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার নমুনা পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের ১৬টি বুথের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। প্রতিষ্ঠানটি বলছে বর্তমান সংক্রমণের ঊর্ধ্বগতিতে এই পদ্ধতিতে করোনা টেস্টের কারণে দ্রুত করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক ডা. মোর্শেদা চৌধুরী বলেন, স্বাস্থ্য অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে। আরটি পিসিআর টেস্ট সময় ও ব্যয় সাপেক্ষ। এখন করোনা দ্রুত বাড়ছে ও আক্রান্তদের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে বলে এই টেস্ট কাজে আসবে। সারাদেশে এই ব্যবস্থা চালু করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

ব্র্যাক ২০২০ সালের মার্চ মাস থেকে দেশের বিভিন্ন স্থানে বুথের (কিওস্ক) মাধ্যমে আরটি-পিসিআর টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে আসছে। এর সঙ্গে এখন যুক্ত হতে যাচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট।

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করেছে ব্র্যাক।পর্যায়ক্রমে ঢাকায় সর্বমোট ৩২টি এবং চট্টগ্রামে ৪টি বুথের মাধ্যমে অধিক সংক্রমণ এলাকায় কার্যক্রমটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

/ইউআই/টিটি/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম