করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে যা জানালো স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২১, ১৭:৫৫ আপডেট : ০৮ মে ২০২১, ২১:৩৯

৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা শনিবার (৮ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, তবে এই ছয়টি ভ্যারিয়েন্টই শতভাগ নয়। তার মধ্যে চারটি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কাছাকাছি আর দুটি নিশ্চিত।

আর এই গবেষণা করেছে আইইডিসিআর এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দুই প্রতিষ্ঠানই এই ৮ টি নমুনা পরীক্ষা করেছে। দুই প্রতিষ্ঠানই ৮টির মধ্যে একই ফলাফল পেয়েছে বলেও জানান তিনি।

আক্রান্তরা বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছেন, তারা সবাই বাংলাদেশি। তবে গত কিছুদিন আগে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসে যারা হাসপাতাল থেকে পলায়ন করেন তাদের নমুনাও পরীক্ষা করা হয়েছে বলে জানান অধ্যাপক নাসিমা সুলতানা। তবে তাদের কারও মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট  শনাক্ত হয়নি। 

/জেএ/এমআর/এফএএন/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
তিন হাজার রোগী শনাক্ত হয়নি দেশে এইডসে বেশি আক্রান্ত হচ্ছেন কারা 
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে চিঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা বাংলাদেশের
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
জাপানের সাকুরাকে টেক্কা দিচ্ছে ভারতের এই পাহাড়ি শহর!
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা