যাদের প্রয়োজন সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৩:৩৬আপডেট : ১২ মে ২০২১, ১৩:৪০

দেশে যাদের প্রয়োজন সবাইকে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (১২ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উপহার হিসেবে চীনের পাঠানো পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বন্ধুপ্রতীম রাষ্ট্র চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন উপহার হিসেবে দিয়েছে। আমরা চীনের প্রেসিডেন্ট এবং সব নাগরিককে ধন্যবাদ জানাই, এ রকম সময় আমাদের পাশে দাঁড়ানোর জন্য।’

‘এই পাঁচ লাখ ভ্যাকসিন আমরা দুই ডোজ করে আড়াই লাখ লোককে দিতে পারবো। আমাদের দেশে যা প্রয়োজন তা দুই দিনেই লেগে যেতে পারে। আমরা চেষ্টা করছি আরও ভ্যাকসিন আনার জন্য। যাতে যাদের ভ্যাকসিন প্রয়োজন সবাইকে যেন দিতে পারি। আমরা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি পরবর্তীতে ভ্যাকসিন আনার বিষয়ে। তিনি আমাদের জানিয়েছেন, চীন বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। আমি অনুরোধ করেছি, প্রতি মাসেই ভাগ করে ভ্যাকসিন দেওয়ার জন্য, যেন আমরা টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে পারি। তারা আশ্বাস দিয়েছে, এ বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা চালাবে। জুন-জুলাইয়ে নতুন করে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবে।’—বলেন জাহিদ মালেক।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একইভাবে আমরাও চীনের পাশে দাঁড়িয়েছিলাম; যখন প্রথম উহানে করোনা ভাইরাস দেখা দিলো এবং সেখান থেকে ছড়িয়ে গেরো চীনে ও পুরো বিশ্বে। যতদূর সম্ভব ছিল ওষুধপত্র উপহার হিসেবে আমরা চীনকে দিয়েছিলাম। সেই বন্ধুত্ব আবারও তারা দেখালেন। পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন তারা পাঠালেন। এই ভ্যাকসিন ডব্লিউএইচও’র অনুমোদন পেয়েছে। আমি জানি, চীনে এই ভ্যাকসিনের ব্যাপক ব্যবহার হচ্ছে। বিশ্বের অনেকগুলো দেশে ব্যবহার হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা ও মানুষকে সুরক্ষিত রাখার জন্য ভ্যাকসিন একটি পন্থা। পাশাপাশি মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা একটি বড় বিষয়। আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি এবং মানুষ তার সুবিধা পাচ্ছে। আমাদের দেশে মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদিও আমরা দেখলাম ঈদের সময় মানুষ যেভাবে বাড়িতে গেলো, তাতে আমরা খুবই মর্মাহত হলাম। সরকারের ইচ্ছা ছিল মানুষকে সুরক্ষিত রাখার। সে জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু মানুষ সেভাবে বিধিনিষেধ মানলো না। চলে গেলো যে যেভাবে পারে। আমরা এটি আশা করবো, তারা যেন গ্রামে গিয়ে বেশি ঘোরাফেরা না করে, ভাইরাসটা ছড়িয়ে না দেয়। শুধু ভ্যাকসিনের মাধ্যমে আমরা ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখতে পারবো না। আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে।’

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম