আ.লীগ থেকে শিখুন, জনগণের পাশে থাকুন: বিএনপিকে তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২১, ১৬:৫২আপডেট : ১৩ মে ২০২১, ১৭:১১

দোষারোপের রাজনীতি পরিহার করে আওয়ামী লীগের কাছ থেকে শিখে জনগণের পাশে থাকতে বিএনপিসহ অন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ওলামা এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ড. হাছান বলেন, ‘মহামারির এই সময়ে শুধু আওয়ামী লীগই মাঠে আছে, জনগণের পাশে আছে। অন্য কাউকে দেখা যাচ্ছে না। শুধু খাদ্য আর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীই নয়, আওয়ামী লীগ সংশ্লিষ্ট কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ এমনকি আমাদের মহিলা নেতাকর্মীরাও কৃষকের ধান কেটে মাথায় নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। এমন কাজ কোনও রাজনৈতিক দল করেনি। তাদের বলবো, দোষারোপের রাজনীতি পরিহার করে আওয়ামী লীগের কাছ থেকে শিখে অন্তত জনগণের পাশে থাকুন।’

‘বিএনপির পুরো রাজনীতিই তারেক জিয়ার শাস্তি, আর খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হচ্ছে। জনগণের স্বাস্থ্য নিয়ে তারা ভাবে না’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতি জনগণের জন্য, আর বিএনপির রাজনীতি হচ্ছে তাদের দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রীদের বিচার-শাস্তি থেকে বাঁচানোর জন্য।’

‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দীর্ঘদিন নিখোঁজ থাকা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে দেখা করে বলেছেন, এ দেশে কেউ নিরাপদ নয়’, গণমাধ্যমের বরাত দিয়ে উল্লেখ করে এর জবাবে ড. হাছান বলেন, ‘ইলিয়াস আলী কীভাবে গুম হয়েছেন, সেটি তো মির্জা আব্বাস সাহেবই জানিয়ে দিয়েছেন যে, বিএনপি নেতারাই তাকে গুম করেছেন। এই সত্য প্রকাশের দায়ে আবার মির্জা সাহেবকে কারণ দর্শাও নোটিশও দেওয়া হয়েছে।’

‘যে বিএনপি ২১  আগস্টে গ্রেনেড হামলা চালায়, বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে, যাদের আমলে আহসানউল্লাহ মাস্টার, শাহ এএমএস কিবরিয়া, খুলনার মঞ্জুরুল ইমামের মতো মানুষদের প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়, তাদের কারণেই দেশের মানুষ অনিরাপদ বোধ করতে পারে, অন্য কারণে নয়’ বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম