অফিস-আদালত খুলছে কাল, জারি করা হবে বর্ধিত লকডাউনের প্রজ্ঞাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২১, ১৪:২২আপডেট : ১৫ মে ২০২১, ১৪:২৪

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস-আদালত খুলছে আগামীকাল রবিবার (১৬ মে)। একইসঙ্গে খুলবে ব্যাংক-বীমা এবং শেয়ারবাজার। এ দিন বর্ধিত লকডাউনের প্রজ্ঞাপনও জারি করা হবে।

তিন দিনের ঈদের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার (১৫ মে)। গত বৃহস্পতিবার থেকে তিন দিনের এ ছুটি শুরু হয়। শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর।

জানা গেছে, রবিবার মধ্যরাতেই শেষ হচ্ছে চলমান লকডাউনের শেষ মেয়াদ। সরকারের পক্ষ থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইতোমধ্যেই জানিয়েছেন, চলমান লকডাউনের মেয়াদ ১৬ মে’র পর থেকে আরও সাত দিনের জন্য বাড়ানো হবে। তাই এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হবে রবিবার।

সূত্র জানায়, লকডাউনের কারণে সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ থাকলেও কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মক্ষেত্রে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থাগুলো খোলা রয়েছে। তাই ছুটি শেষে রবিবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঈদের সময় ঢাকায় ছিলেন তারা এ দিন অফিসে যাবেন। আর যারা বিভিন্ন উপায়ে বা কৌশলে রাজধানী ছেড়ে গ্রামে ঈদ করতে গেছেন, তাদের ঢাকায় ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে।

যদিও সরকার এবং স্বাস্থ্যবিশেষজ্ঞরা এবার নিজ নিজ অবস্থানে থেকেই ঈদ পালনের আহ্বান জানিয়েছিলেন। তবে সে কথা মানেনি মানুষ। সরকারি-বেসরকারি অফিসে তিন দিনের ঈদের ছুটি দেওয়ার জন্য বলা হলেও অনেক বেসরকারি প্রতিষ্ঠানই কয়েকদিন বাড়িয়ে ছুটি দিয়েছে। ফলে কিছু মানুষ ফিরবেন আরও কয়েকদিন পর।

 

/এসআই/আইএ/
সম্পর্কিত
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
গোপালগঞ্জে ছিল কড়া নিরাপত্তা, পরিস্থিতি স্বাভাবিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম