চাঁপাইনবাবগঞ্জ-যশোরে আরও ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৬:০৪আপডেট : ১৯ মে ২০২১, ১৬:৩৮

দেশের চাঁপাইনবাবগঞ্জ এবং যশোর জেলায় আর ৩-৪ জন ভারত ফেরত যাত্রীর দেহে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর রোবেদ আমীন। বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে ইতোমধ্যে চলে এসেছে এবং কিছুটা চোখ রাঙাচ্ছে। যেকোনও সময় করোনার পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

রোবেদ আমীন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট বি ১৬১৭ আমাদের দেশে এখন নিত্যনতুন পাওয়া যাচ্ছে। প্রতিদিনই কিন্তু নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর আমরা পাচ্ছি। সর্বশেষ খবর অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ এবং যশোরে ৩-৪ জনের মধ্যে এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ভাবনার বিষয়। আমাদের লক্ষ রাখতে হবে, ভ্যারিয়েন্ট যে দেশেরই হোক না কেন স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম