চাঁপাইনবাবগঞ্জসহ ৭ জেলায় ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে 

সাদ্দিফ অভি
২৯ মে ২০২১, ০০:৪২ আপডেট : ২৯ মে ২০২১, ০২:০৪

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জসহ ৭ জেলায় ১৩ ব্যক্তির শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট বি-১৬১৭ পাওয়া গেছে। এর মধ্যে ৭ জনই   চাঁপাইনবাবগঞ্জের।

শুক্রবার (২৮ মে) রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এর ওয়েবসাইট  থেকে এ তথ্য জানা গেছে।

সেখানে জিনোম সিকোয়েন্সের তথ্য আপলোড করেছে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর, আইদেশী এবং আইসিডিডিআর-বি।

জিআইএসএআইডি’র ওয়েবসাইটের তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য জেলাগুলো হচ্ছে— চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, বাগেরহাট, পিরোজপুর এবং খুলনা। এদের নমুনা গত ১৩ মে থেকে ২২ মে এর মধ্যে সংগ্রহ করা হয়।

এ নিয়ে এখনও পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট এর ২০ জনের তথ্য সেখানে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ঈদ যাত্রায় সংক্রমণ বেড়েছে সীমান্তবর্তী ৭ জেলায়!

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি
সর্বশেষ খবর
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলাম
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
‘পাঁচ লাখ টাকার চা মানে মাসে প্রায় ২৫ হাজার কাপ, এত চা কারা পান করেন’
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
প্রতিদিনের রান্নার মশলাতেও ভেজাল? খাঁটি চেনার সহজ উপায় জেনে নিন
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা