ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২১, ১৮:৪০আপডেট : ২৬ জুন ২০২১, ১৮:৪০

করোনাভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে দেশে দেশে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ মোকাবিলায় অস্ট্রেলিয়ার সিডনিতে দুই সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়েছে। সিডনি ছাড়াও সংলগ্ন এলাকাগুলোকেও এর আওতায় আনা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই লকডাউন চলাকালে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

চিকিৎসার প্রয়োজনে এবং ব্যায়ামসহ কিছু ক্ষেত্রে অবশ্য বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে এ সময়ের মধ্যে সিডনির বাসিন্দারা নিজ রাজ্য ছেড়ে অন্য কোনও রাজ্যে যাওয়ার সুযোগ পাবেন না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, চলাচলে বিধিনিষেধের কারণে শনিবার সিডনির রাস্তাগুলো প্রায় জনশূন্য ছিল।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর হিসাব অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত ৩০ হাজার ৪৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯১০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
নেপালে নিখোঁজ প্রেমিক, অ্যাপলের কাছে লোকেশন ডেটা চেয়েও পেলেন না তরুণী
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বশেষ খবর
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
ধর্মীয় দলের সফরে নারী কর্মীদের সরানোর প্রতিবাদ, বন্ধ আইফেল টাওয়ার
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
শাপলা চত্বরে মানিব্যাগ চুরির সময় ট্রাফিক সার্জেন্টের হাতে আটক ১
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ