যেটি ঘটেছে, একটু বেশি হয়ে গেছে: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২১, ২১:০০আপডেট : ০১ জুন ২০২১, ২১:০০

জাতিসংঘ সদর দফতরের দুই জন জ্যেষ্ঠ কর্মকর্তার উপস্থিতির সুযোগ নিয়ে ভাসানচরে রোহিঙ্গারা কেন বিক্ষোভ করলো, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা তদন্তের অনুরোধ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ জুন) সাংবাদিকদের এ কথা বলেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘যেটি ঘটে গেছে, সেটি একটু বেশি হয়ে গেছে।’

উল্লেখ্য, জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর প্রটেকশন গিলিয়ান ট্রিগস ও অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর অপারেশনস রাউফ মাজুও সোমবার (৩১ মে) ভাসানচর পরিদর্শনে গেলে কয়েকশ’ রোহিঙ্গা তাদের সামনে বিক্ষোভ করেন। একইসঙ্গে তারা বিভিন্ন দাবি  তুলে ধরেন, যা সঙ্গে সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াসহ দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিদেশের কিছু সংবাদ মাধ্যম এবং আমাদের কিছু পত্রিকায় যেভাবে এসেছে, ব্যাপারটাকে সেভাবে না দেখাটাই বোধহয় ভালো হবে।’

এর আগেও বিদেশি রাষ্ট্রদূত ও জাতিসংঘের টিম ভাসানচরে গিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘ তখন আমি নিজেও গিয়েছিলাম। কিন্তু গতকালের  ঘটনাটি কিছুটা অপ্রত্যাশিত ছিল এবং অনভিপ্রেত।’

ভাসানচর ও কক্সবাজারের জীবন-যাপনে রোহিঙ্গারা পার্থক্য দেখতে পাচ্ছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, ‘বিশেষ করে জীবিকার বিষয়গুলো এখানে (ভাসানচরে) প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। অন্যান্য যেসব কার্যক্রম যেমন- টুকটাক ব্যবসা বা জীবিকার উপাদান এখানে নেই। এছাড়া কালো জীবিকা যেমন- মাদক চোরাচালান বা মানবপাচারের মতো ব্যবস্থা এখানে নেই। এসব কারণে তাদের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা আছে বলে মনে হয়।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা তিন দিন ভাসলেন সাগরে, সন্দ্বীপে আটক
ইউএনফপিএ-কে ৩২ লাখ ডলার দিচ্ছে জাপান
ভাসানচরের কাছে ৮৫০ টন পাথর নিয়ে ডু‌বে গে‌লো জাহাজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম