চা দিবস পালিত হবে ৪ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ২১:৪১আপডেট : ০২ জুন ২০২১, ২১:৪১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের তারিখটিকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথমবারের আগামী ৪ জুন জাতীয় চা দিবস উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চা বোর্ডের উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হবে। বুধবার (২ জুন) সচিবালয়ে আয়োজিত এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী ৪ জুন শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় জাতীয় চা দিবসের উদ্বোধন করা হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের চা প্রদর্শন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধু প্যাভেলিয়ন এবং শ্রীমঙ্গলস্থ টি মিউজিয়ামে রক্ষিত চা শিল্পের দুর্লভ জিনিসপত্র প্রদর্শন করা হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চা’র বিপুল চাহিদা রয়েছে। অভ্যন্তরিন চাহিদা মিটিয়ে চা রপ্তানি করা সম্ভব।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম অনুষ্ঠানে যুক্ত থেকে স্বাগত বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৫৭ সালের ৪ জুলাই প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে চা বোর্ডের দায়িত্ব গ্রহণ করেছিলেন। গ‌ত বছরের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে দিনটিকে স্মরণীয় রাখতে জাতীয় চা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন
চা রফতানি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
চা শিল্পের উন্নয়নে মালিক-শ্রমিক ঐকমত্যের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সাঁতারকুলে ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
সড়কে নামতেই তদন্তের মুখে টেসলার চালকবিহীন ‘সাইবারক্যাব’
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক